বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১ টায় স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ওই যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেল্লাল হোসেন, জেলা মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও বাংলাদেশ অওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ডেইরি ডেভোলপমেন্ট কাউন্সিলের মেম্বর ড. সাজ্জাদ হায়দার লিটন। অনুষ্ঠিত যৌথ কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ডাঃ ইউনুস আলী খান, আ.লীগ নেতা এ্যাডভোকেট মোঃ আব্দুল হাই, রফিকুল ইসলাম বাবলা, পিপি এ্যাড. আনোয়ার পারভেজ লিমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শামছুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা মহিলা আ.লীগ নেতা ডাঃ শেফালী খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফারুক সরকার, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসেবুল হক হাসান, হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাজেদ আলী, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম প্রমূখ। এছাড়াও কর্মীসভা ১৪ দলের অন্তর্ভূক্ত বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা রেজাউল রশিদ খাজা ও এ্যাডভোকেট কেএম মতিয়ার রহমান বক্তব্য রাখেন। বক্তারা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পক্ষে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার আহবান জানান। কর্মীসভায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ ১৩ টি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মীসভায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি এবং মনোনয়ন প্রত্যাশী অপর ৩ নেতা সাবেক এমপি চয়ন ইসলাম, এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও ড. সাজ্জাদ হায়দার লিটন একই মঞ্চে উপস্থিত থেকে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানালে নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ে। এ সময় অনুষ্ঠান স্থল ‘জয় বাংলা’ ও ‘নৌকা নৌকা’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...