যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । যমুনা নদীতে তিন সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শাহজাদপুর প্রতিবেদক: গত মঙ্গলবার সকাল থেকে অবিরাম বর্ষনে বন্যার পানি শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্ধি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। বিশেষ করে যমুনা তীরবর্তী গালা ইউনিয়নের গালা, ভেড়াকোলা, চিথুলিয়া, বন্যা, কাশিপুর, বেনুটিয়া কৈজুরী ইউনিয়নের জগতলা, পাঁচিল, গুধিবাড়ী, ঠুটিয়া, জয়পুরা, পোরজনা ইউনিয়নের নন্দলালপুর, বচাড়া, জিগারবাড়িয়া, চরপোরজনা, বাশুড়িয়া, রানীকোলা, কাদাই রুপবাটি ইউনিয়নের আহাম্মদপুর, মোয়াকোলা, শেলাচাপড়ি, করশালিকা, আন্দারমানিক, সদামাড়া হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া,নগরডালা,রতনকান্দী, চরনারুয়া, ফরিদপাঙ্গাসী, হাসাকোলা, শ্রীফলতলা পোতাজিয়া ইউনিয়নের বড়বায়ড়া, ছোটবায়ড়া, রাউতারা, মাদলা, পোতাজিয়া, রেশমবাড়ী, ভাইমারা, কায়েমপুর ইউনিয়নের বৃ আঙ্গারু,চর আঙ্গারু, সরাতৈল, ব্রজবালা, চিনাধুকুরিয়া, গাড়াদহ ইউনিয়নের বারই টেপড়ি, চরনবীপুর, গাড়াদহ, নরিনা ইউনিয়নের জয়রামপুর, চরনরিনা, বাতিয়া, চরবাতিয়া গ্রামের অধিকাংশ জায়গায় বন্যার পানি প্রবেশ করে ঘর বাড়ী ডুবিয়ে দিয়েছে। এসব এলাকার মানুষ পরিবার পরিজন,গৃহপালিত পশুপাখি নিয়ে বিপাকে পড়েছে। নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানি সঙ্কট প্রবল আকার ধারন করেছে। দিনমজুর ও শ্রমজীবি মানুষ কাজ কর্ম না থাকায় অলস সময় কাটাচ্ছে। এতে মারাকত্মক অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। অনেকেই ঠিকমত খাবার জোগাতে পারছেনা। ঘর-বাড়ী পানিতে ডুবে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে কেউ ঘরের মধ্যে কেউ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অপরদিকে শাহজাদপুর উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারী স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও কলেজ ডুবে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তা-ঘাটের পাশাপাশি হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় মানুষের দূর্ভোগের যেন কমতি নেই। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, উজানে বৃষ্টি হওয়ায় পানি বেড়েছে। পাউবোর সব প্রস্তুতি নেওয়া আছে ।সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ
