শাহজাদপুর প্রতিনিধি : গতকাল বুধবার রাতে শাহজাদপুর পৌরসদরের মণিরামপুর বাজারস্থ উপজেলা জাসদ কার্যালয়ে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী জাসদে যোগদান করেছেন। শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে শফিকুজ্জামান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সিরাজগঞ্জ জেলা জাতীয় যুবজোটের সহ-সভাপতি সায়েমুল ইসলাম শোভন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান লিটন ও উপজেলা যুবজোটের যুগ্ম-আহবায়ক আব্দুল আলিম। এর আগে ইসমাঈল হোসেনের নেতৃত্বে ওই ইউনিয়নের এসব নেতাকর্মী উপজেলা জাসদ সভাপতি শফিকুজ্জামান শফির হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
