বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ ড্রেজারে বালু ব্যাবসায়ীদের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষ দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হলেও তারা কোথাও কোন প্রতিকার পাচ্ছে না। সম্প্রতি অবৈধ ড্রেজারের নিষ্কাশিত পানির চাপে হাজারো মানুষের চলাচলের একমাত্র সড়ক সম্পূর্ণ ভেঙে গেছে। উপজেলার পোরজনায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের ২শো গজ দক্ষিণে চর-বাচঁড়া গ্রামের প্রবেশ পথের অবৈধ ড্রেজারের মাধ্যমে জুলফিকার ও সাহাদাতে খালে বালু ফেলা হচ্ছে। এতে ড্রেজারের পানির চাপে পোরজনা থেকে চর-বাচঁড়া গ্রামের প্রবেশের একমাত্র সড়কটি ভেঙে গেছে। এর ফলে এই পথে যানবান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পায়ে হেঁটেও ভাঙ্গা অংশটি অতিক্রম করা যাচ্ছে না। ড্রেজারে বালু ক্রয় করে খাল ভরাটকারী জুলফিকার ও বাবলু জানান, রমজানের ড্রেজারে হানিফ, নুর ইসলাম ও খোকনের মাধ্যমে এই বালু আমি ফেলছি। তিনি আরো বলেন সব জায়গায় কথা বলেই কাজ করছি। রাস্তা ভেঙে মানুষের চলাচল বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সরকারি রাস্তা ভাঙলে সরকার‌ই ঠিক করবে। এই পথে চলাচলকারী পথচারীরা জানান, রাস্তা ভেঙে যাওয়ায় আমরা চলাচল করতে পারছিনা। রিকশা ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। আমাদের উৎপাদিত বিভিন্ন পন্য ও দুধ পরিবহন করতে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া কষ্টসাধ্য হয়ে পরেছে। তারা আর‌ও বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদতেই তার আত্মীয় ড্রেজার চালাচ্ছে। এই বিষয়ে পোরজনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উসমান গনি কে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই এই প্রতিনিধিকে পাল্টা প্রশ্ন করে বলেন আপনার উদ্দেশ্য কি। তারপর তিনি জানান, এই বিষয়ে আমি কিছুই জানিনা, কেউ আমাকে কিছু বলেনি। অথচ ঘটনাস্থল ইউনিয়ন পরিষদের পাশেই। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সামসুজ্জোহা কে মুঠোফোনে জানানো হলে তিনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাস্তা ভাঙার বিষয়ে কর্ণপাত না করে ড্রেজার চালু এখনও আছে কিনা জিজ্ঞাসা করেন। এবং ড্রেজার পরিচালনা কারীদের নাম ঠিকানা জানতে চান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...