শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : আজ শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহা পরিচালিত ভ্রাম্যমান আদালত শাহজাদপুর উপজেলার ৩ স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ৭ ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়। উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া পুকুর ও হুরাসাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে ওই ৩ স্থানে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহা জানান, ‘একটি প্রতাপশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। প্রতাপশালী অবৈধভাবে বালু উত্তোলনকারী ওই চক্রের দৌরাত্ব বন্ধ করতেই এ অভিযান চালানো হয়েছে। যেখানেই অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে। এজন্য এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন ইউএনও।’ এদিকে, দীর্ঘদিন ধরে উপজেলার সোনাতনী, কৈজুরী, গালা ও পোরজনা ইউনিয়নের যমুনা, হুরাসাগর নদীসহ বিভিন্ন স্থানে স্থানীয় প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যমুনা নদী তীরবর্তী ভাঙ্গণ কবলিত এলাকাও বাদ পড়ছে না ওই চক্রের হাত থেকে। উপজেলার যমুনা তীরবর্তী ভাটপাড়ার কয়েকজন মহল্লাবাসী অভিযোগে জানান,‘যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের ভাটপাড়া ও জগতলার যে স্থান যমুনার ভাঙ্গণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে সেই স্থান থেকেও অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ভাঙ্গণ আতংকে ভূগছে এলাকাবাসী। যমুনা ও হুরাসাগর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আশু সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী। অপরদিকে, অবৈধভাবে বালু উত্তোলনের ৭ ড্রেজার পুড়িয়ে দেয়ায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহাকে সাধুবাদ জানিয়ে যমুনার ভাঙ্গণ কবলিত ভাটপাড়া ও জগতলা এলাকায় এখনও চলমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জোর দাবী জানিয়েছে এলাকাবাসী ।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

ধর্ম

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।