মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওরঙ্গজেব নামের এক ডিলারের নামেও রয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের কার্ড। তার কার্ড নং ১৯৫৮। তিনি গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেনের ছোট ভাই ও নওশের আলীর ছেলে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অনেকে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না। উল্টো ডিলারদের লোকদের মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাদের পছন্দের ব্যক্তি, আত্মীয়-স্বজন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে। এরপর সেটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে জমা দেয়া হয়। সেটি সঠিকভাবে যাচাই-বাছাই না করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করার পর তাদের নামে ওই কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এরপর ডিলারের মাধ্যমে ওই তালিকার ব্যক্তিদের কাছে এ চাল বিক্রি দেখানো হচ্ছে। এ ছাড়া ওই ডিলারের ভাই, ভাবি, ভাতিজা, চাচাত ভাই, চাচাত ভাইয়ের স্ত্রীর নামেও এ কার্ড রয়েছে। এ বিষয়ে ডিলার আওরঙ্গজেব বলেন, গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মেম্বাররা মিলে এ তালিকা তৈরি করেছেন। এর দায়ভার সম্পূর্ণ তাদের। আমি শুধু তালিকা অনুযায়ী চাল সরবরাহ করে থাকি। আর এ তালিকা আমাকে উপজেলা খাদ্য অফিস থেকে সরবরাহ করা হয়েছে। ফলে চাল সরবরাহে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। এ বিষয়ে গাড়াদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রিপন হোসেন নামের আরেক ডিলার জানান, ধনাঢ্য ব্যক্তিরা জোর করে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তারা এ চাল নিয়ে তাদের গরুকে ভাত রেঁধে খাওয়ায়। অধিক দুধ উৎপাদন ও গরু মোটাতাজা রাখতে তারা এ কাজ করে থাকে। এ ব্যাপারে গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, তার ইউনিয়নে ৪ জন ডিলার রয়েছে। দুই-একজন বিশেষ সুবিধা নিলেও ১০ টাকার চাল বিক্রিতে কোনো অনিয়ম হচ্ছে না। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. ইয়াছিন আলী বলেন, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে এখন ৫২ জন ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হচ্ছে। এ ৫২ জন ডিলারের মধ্যে নতুন করে ২৬ জন ডিলারকে লাইসেন্স দেয়া হয়েছে। এর আগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৫ জনের ডিলারশিপ বাতিল করা হয়। তিনি আরও বলেন, ডিলার আওরঙ্গজেব কোনো অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো.শামসুজ্জোহা বলেন, ডিলার আওরঙ্গজেবের অনিয়মের বিষয়টি জেনেছি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।   তথ্যসূত্রঃ যুগান্তর

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...