শাহজাদপুর সংবাদদাতাঃ শিক্ষায় বিশেষ অবদান রাখায় রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাই স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন শাহজাদপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অভিষিক্ত হলেন। সিরাজগঞ্জের প্রথম প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকার ২৫ বছর পুর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপের মাধ্যমে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে দৈনিক কলম সৈনিক পত্রিকার পক্ষ থেকে গত ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক কলম সৈনিকের সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, জেলা জজ আদালতের পিপি আব্দুর রহমান, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক প্রমুখ। এছাড়াও ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্যিক শুকুর মাহমুদ, দৈনিক কলম সৈনিক শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে সিরাজগঞ্জ জেলার নির্বাচিত ১১ জন শ্রেষ্ঠ শিক্ষককে ক্রেষ্ট ও ৮ জন কৃতি ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
