বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নিবেদিতপ্রাণ জাসদ নেতা মাহবুব-উল-আলম শিপার (৬২) আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার পাঠানপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘদিন যাবৎ নানারকম শারীরিক সমস্যায় ভূগছিলেন। নির্লোভ, সৎ ও নিভৃতচারী অকৃতদার এই নেতা মৃত্যুকালে শাহজাদপুর পৌর জাসদের সভাপতি, সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা কমিটির অন্যতম সদস্য ছিলেন। স্বাধীনতা যুদ্ধের আগে শাহজাদপুর বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। স্বাধীনতার পর বিভিন্ন সময় তিনি থানা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন বাহিনীর দ্বারা নানা রকম শারীরিক নির্যাতনের শিকার হন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তাঁকে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে প্রায় ১ বছর কারারুদ্ধ রাখা হয়। নিজ রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল এ নেতা একজন উচ্চমানের কবি ছিলেন। তাঁর লেখা অসংখ্য কবিতা বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটন ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। তিনি জাতীয় কবিতা পরিষদেরও সদস্য ছিলেন। আগামীকাল (শুক্রবার) বাদ ফজর পৌরসদরের দরগাহপাড়াস্থ হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) মাজার ও মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জাসদ নেতা মরহুম মাহবুব-উল-আলম শিপারের মৃতুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

খেলাধুলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

ভিসি বলেন, জাতির পিতার নামাঙ্কিত এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দেশের যুবসমাজের শারীরীক, মানসিক ও স্বাস্থ্যগত উন্নতি সাধনের প...