মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারের জের

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে শাহজাদপুর উপজেলার সোনতুনী ইউনিয়নের বড় চামতারা বাঙ্গালাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার, নৌকা আটক ও পারিবারিক কলহের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে দানেশ মোল্লার ছেলে তফিজ উদ্দিন (৪২) নামের ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ, পাবনা ও শাহজাদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরব আলী ও আবু বক্কার মোল্লার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার, নৌাক আটক ও পারিবারিক বিষয় নিয়ে আব্দুস সাত্তার গ্রুপের সাথে আসাদুল ইসলাম গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এদিন বিকেলে উভয় পক্ষের লোকজন লাঠি, ফালা, হলঙ্গা, রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ হামলা সংঘর্ষে জড়িয়ে পরে। এ হামলা সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ২ ঘন্টা ব্যাপি এ হামলা সংঘর্ষ চলা কালে আসাদুল গ্রুপের তফিজ উদ্দিন নামে এক যুবককে প্রতিপক্ষ আব্দুস সাত্তার গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ফালা বিদ্ধ করে গুরুতর আহত করে। সজ্ঞাহীন মুমূর্ষ ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পাথে তার মৃত্যু হয়। এ হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। পরে গ্রাম প্রধানদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বিকেল ৫ টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল ও ইন্সেপেক্টর (তদন্ত) আব্দুল হাই একদল পুলিশ নিয়ে জামিরতা ঘাট থেকে শ্যালনৌকা নিয়ে রওনাদিয়ে প্রায় ৬ কিলোমিটার যমুনা নদী পাড়ি দিয়ে ঘটনা স্থলে রাত সাড়ে ৮ টায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় চামতারা বাঙ্গালাপাড়া গ্রামটি শাহজাদপুর উপজেলার যুমনা নদীর দূর্গম চর এলাকা হওয়ায় ঘটনা স্থলে পুলিশ পৌছাতে গভীর রাত হয়ে যায়। পুলিশ নিহতর লাশ উদ্ধার করে রাতেই সুরুতহাল রিপোর্ট তৈরি করে। আজ সোমবার সাকালে লাশের ময়না তদন্তের জন্য শ্যালোনৌকা যোগে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে লাশ পাঠানোর কথা রয়েছে। এ হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা-এ নিয়ে এলাকায় গুঞ্জন

অপরাধ

শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা-এ নিয়ে এলাকায় গুঞ্জন

স্থানীয় প্রতিনিধি : আজ সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার জিগারবাড়ীয়া মহল্লা থেকে হাবু (২৫) নামের এক তাঁত শ্রমিকের লাশ উ...

শাহজাদপুরে চৌকি আদালত ভবন পরিদর্শণ করলেন সিরাজগঞ্জ জেলা জজ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে চৌকি আদালত ভবন পরিদর্শণ করলেন সিরাজগঞ্জ জেলা জজ

শাহজাদপুর প্রতিনিধি : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুরে উদ্বোধনের অপেক্ষায় থাকা শাহজাদপুর সাব-জজ ২য় আদালত ভবন ও উপজেলা আইন...

সেপ্টেম্বরেই খুলছে তাজমহল, আগ্রা ফোর্ট!

আন্তর্জাতিক

সেপ্টেম্বরেই খুলছে তাজমহল, আগ্রা ফোর্ট!

মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম ভারতের দর্শনীয়...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

অপরাধ

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী উপায়

স্বাস্থ্য

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী উপায়

মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে এবং কোন উপায়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, সেটি নিয়ে নানামুখী গবেষণা হয়েছে...