সিরাজগঞ্জের শাহজাদপুরের জঙ্গি আস্তানা থেকে পলাতক জুয়েল রানা (২০) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
জুয়েল রানা পাবনা জেলার সাথিয়া থানার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার প্রণব কুমার সরকার।
র্যাব ১২ পক্ষ হতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হানিফ হাইয়ে হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ০১টি জিহাদী বই, ০১টি তালেবানি বই ও ০৭টি জিহাদী লিফলেটসহ নব্য জেএমবি সদস্য জুয়েলকে গ্রেফতার করে র্যাব-১২ সদস্যগণ।
আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে বিধিমোতাবেক জিজ্ঞাসাবাদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি ছিলেন জুয়েল রানা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ... চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
রাজনীতি
শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন
চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি
