মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
004শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলাসহ সিরাজগঞ্জ জেলার ৯ উপজেলার সর্বত্র ধান কাটা কামলার চরম সংকট দেখা দিয়েছে। একজন কামলাকে দিন হাজিরা ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা মজুরী, ৩ বেলা খাওয়া, তেল সাবান ও কাপড়-চোপড় দিয়েও পাওয়া যাচ্ছেনা। অপরদিকে বাজারে নতুন ধানের দাম প্রতি মণ ৫০০ টাকা থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে প্রতি মণ ধানের চেয়ে কামলার দাম দ্বিগুণ পড়ে যাচ্ছে। তার পড়েও কামলা পাওয়া দুস্কর হয়ে পড়েছে। কামলার অভাবে জেলার অনেক স্থানের পাকা ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। কামলা না পেয়ে অনেকে আবার আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে কুটুমপাইঠা নিতে বাধ্য হচ্ছে। এদিকে ধানের দাম কম হওয়ায় এ এলাকার কৃষকেরা এ বছর ধান আবাদ করে চরম লোকসানের মুখে পড়েছে। ধান বিক্রি করে তাদের কামলার দামই উঠছেনা। ফলে তারা দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের নুরুল ইসলাম, মোকাদ্দেস আলী, সবকত আলী, হরিরামপুর গ্রামের বাবলু মিয়া, আব্দুল হালিম, আলতাব হোসেন, বৃ-আঙ্গারু গ্রামের আব্দুল খালেক, জয়পুরা গ্রামের সবুজ মিয়া, উল্লাপাড়া উপজেলার গোপিনাথপুর গ্রামের আবু তালেব, আব্দুল মালেক, বেলকুচি উপজেলার সগুনা গ্রামের হাফিজুর রহমান, মাসুদ মিয়া ও আনসার আলী জানান, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু হাটে-বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছে। এর উপরে প্রতি মণ ধানের চেয়ে ধান কাটা কামলার দাম দ্বিগুণ হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। জেলার উপজেলা গুলো হলো, শাহজাদপুর,উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, কাজীপুর, কামারখন্দ, বেলকুচি, চৌহালি ও সদর উপজেলা।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...