মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
05 শাহজাদপুর সংবাদ ডটকম ডেস্ক: চিত্রনায়িকা শাবানা, অঞ্জু ঘোষ দুজনই ছিলেন চট্টগ্রামের। সর্বশেষ আসেন পুর্ণিমা। ঢাকাই চলচ্চিত্রে এবার চট্টগ্রামের নতুন মুখ মারজান জেনিফা। ইতিমধ্যেই তিনি একাধিক টেলিভিশন নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবে জেনিফা চট্টগ্রামে বেশ আলোচিত। তরুন মেধাবী পরিচালক অনন্য মামুনের নতুন ছবি ‘রোমান্স’ এর মধ্য দিয়ে চলচিত্রে জেনিফা’র পথ চলা শুরু হতে যাচ্ছে। চট্টগ্রামের র‌্যাম্প মডেলিং-এর মধ্য দিয়েই জেনিফা’র মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছিলো। শারিরীক গঠন সুন্দর, চেহারাও গ্ল্যামারাস, কাজে রয়েছে একাগ্রতা আর নিষ্ঠার কারণে উচ্চ মাধ্যমিক শেষ করেই বিনোদন, বিজ্ঞাপন ও টেলিভিশন মাধ্যমে নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন মারজান জেনিফা। বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি ৬টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। বিনোদন মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি ঢাকার শান্ত-মারিয়াম ক্রিয়েটিভ ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং বিষয়ে এ অধ্যয়ন করছেন। মিডিয়া জগতে প্রবেশ এবং চট্টগ্রামের মেয়ে হিসেবে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরুর প্রসঙ্গে জেনিফা বলেন, বিনোদন মাধ্যমে কাজ করার স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিলো। তিনি বলেন, ‘চট্টগ্রামে আমি নিয়মিত একজন র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেছি। এই ক্ষেত্রে আমার সুনামও রয়েছে। র‌্যাম্প মডেলিং-এ কাজ করতে করতেই সুযোগ আসে বিজ্ঞাপনচিত্রে কাজ করার। এরই মধ্যে আমি গ্রামীণ ফোন, রবি, আড়ং, ওয়েল ফুড, এ্যারোমা’র টিভিসিতে কাজ করেছি। মডেলিং করতে করতে আমি দর্শকদের প্রশংসাও পেয়েছি সমানভাবে।’ তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি ছিলো স্বপ্নের মত। অনেকটা হুট করেই আমার কাছে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগটা চলে এসেছে।’ মারজান জেনিফা বলেন, ‘অনন্য মামুন একজন তরুন মেধাবী পরিচালক। তিনি আমাকে সুযোগ দিয়েছেন, আমার উপর আস্থা রেখেছেন। আমি এই সুযোগটাকে পরিপূর্ণ মেধা আর মননশীলতার সঙ্গে কাজে লাগাতে চাই। চট্টগ্রামের মেয়ে হিসেবে শাবানা, অঞ্জু ঘোষ, পুর্ণিমাদের মতই একজন পরিপূর্ণ অভিনয় শিল্পি হিসেবে কাজ করে যেতে চাই।’ ‘রোমান্স’ ছবিটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের বাইরে ছবির কয়েকটি গানের শুটিংও ইতিমধ্যে শেষ হয়েছে। ‘রোমান্স’ ছবিতে জেনিফা’র বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা ‘দেহরক্ষী’ ছবির আলোচিত নায়ক আনিসুর রহমান মিলন। আরও রয়েছেন দুর্জয়, হাসান মাসুদসহ অনেকে। মারজান জেনিফা ঘুরে বেড়াতে পছন্দ করেন খুব। পছন্দ করেন সাজগোজ করতে। ভালোবাসেন চকলেট। প্রিয় পোশাক সেলোয়ার কামিজ। যদিও জিন্স-টিশার্ট পড়া হয় বেশি। রং পছন্দ সাদা-কালো। নবাগতা নায়িকা হিসেবে সকলের দোয়া প্রত্যাশা করেন মারজান জেনিফা।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

যোগ্য পিতার যোগ্য সন্তান শেখ কাজল মানুষের কল্যাণে কাজ করতে চান

রাজনীতি

যোগ্য পিতার যোগ্য সন্তান শেখ কাজল মানুষের কল্যাণে কাজ করতে চান

আপনাদের ভালোবাস সহযোগীতায় আপনাদের সাথেপাশে থেকে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিক...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...