বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
একঘেয়ে শসা-গাজর-টমেটোর সালাদের বদলে রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করতে পারেন এই রায়তা। উপকরণ: শসা-কুচি ও টক দই ১ কাপ করে। ধনেপাতা ও পুদিনা-পাতা কুচি অল্প। কাঁচামরিচ-কুচি ১টি। পেঁয়াজ মিহি কুচি ১ চা-চামচ। ভাজা জিরা ও শুকনা মরিচ গুঁড়া সামান্য। বিট লবণ ও সাধারণ লবণ স্বাদ অনুযায়ী। পদ্ধতি: প্রথমে শসা চিকন কুচি করে কেটে একটি বাটিতে রেখে দিন। পুদিনা, ধনে পাতা ও পেয়াজ মিহি কুচি করে আলাদা করে রেখে দিন। এরপর টক দইয়ের পানি ছেঁকে নিয়ে এর মধ্যে মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, কাঁচামরিচ-কুচি, ধনেপাতা ও পুদিনাপাতা কুচি, বিট লবণ ও লবণ দিয়ে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে দইয়ে পানি থাকা যাবে না। পানি থাকলে রায়তা ভালো হবে না। এখন শসা-কুচিগুলো হালকা চিপে পানি ঝেড়ে ফেলে দিন। বেশি কষে চিপার দরকার নেই। শসা কেটে রাখলে পানি বের হয়। এই পানি চিপে ফেলে না দিলে রায়তাকে নষ্ট করে ফেলবে। রায়তা বানানোর পর দই আর পানি আলাদা হয়ে যাবে। এবার দইয়ের মিশ্রনের মধ্যে শসা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো ভাবে মেশালেই তৈরি হয়ে যাবে শসার রায়তা। মনে রাখতে হবে রায়তা বানিয়ে বেশিক্ষণ রাখলে এর রং ও স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আগে শুধু প্রস্তুতি নিয়ে রেখে পরিবেশনের আগে রায়তা মেশানো ভালো।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

বিনোদন

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এবং বিশিষ্ট টেলিভিশন ব্...