শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
1 শাহজাদপুর সংবাদ ডটকমঃ গত রবিবার শাহজাদপুর লাইট হাউজ কার্যালয়ে ‘এক্সপান্ডিং এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ইন বাংলাদেশ’ নামক প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে শাহজাদপুর ড্রপইন সেন্টার এলাকায় প্রজেক্ট ফ্যাসিলিটেশন টিম (পিএফটি) গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকার পরিচালিত আইসিডিডিআরবি এর ব্যবস্থাপনায় ও দি গ্লোাবাল ফাণ্ট এর আর্থিক সহযোগিতায় লাইট হাউস এ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় সমাজের ঝুকিপূর্ন এসএসএম ও হিজরা জনগোষ্ঠিকে এইচআইভি প্রতিরোধমুলক সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক ও কলামিষ্ট পিএফটি টিমের সদস্য আবুল বাশার এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। স্বাগতিক বক্তা হিসেবে বিগত পিএপটি সভার কার্যবিবরণি পাঠ করে শোনান, ডিআইসি ম্যানেজার আব্দুস সালাম। এ ছারাও শাহজাদপুর ড্রপইন সেন্টারের বিগত ৬ মাসের নির্ধারিত কাজের টার্গেট ও বাস্তবায়ন এর প্রিন্টিং পেপার চিত্র পিএফটি সভায় তুলে ধরা হয়। গ্লোবাল ফান্ডের ৯ টি ইন্ডিকেটর ওপর কর্ম পরিচালনা করে আসছে লাইট হাউস। সভায় বক্তব্য রাখেন, মেরীস্টোপ এর প্রতিনিধি সাহাবউদ্দিন, পিএফটি সদস্য প্রদীপ কুমার দেব, আব্দুস সাত্তার, লোকমান হোসেন, অপু সরোয়ার, মাসুদ রানা, রেজাউল করিম ও পৌর কমিশনার জাহানার বেগম প্রমুখ। বক্তরা পিএফটি সদস্যদের দায়িত্ব ও কর্মসহযোগিতা এবং বিগত সময়ের নানা অভিজ্ঞতা বিষয়ক বক্তব্য তুলে ধরেন। সভাটি পরিচালনা করেন, লাইট হাউসের শাহজাদপুর শাখার প্রকল্প সুপারভাইজার রুহুল আমিন। সভায় এইচআইভি এবং এইডস্ পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদন থেকে জানাযায়, বাংলাদেশে ২০১৩ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২১৪ জন , ২০১২ সাল পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ২৮৭১ জন। শুধুমাত্র ২০১৩ সালে এইচআইভি ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩৭০ জন, ২০১২ সালে আক্রান্ত হয়েছিলেন ৩৩৪ জন। ২০১৩ সাল পর্যন্ত এইডস্ -এ আক্রান্ত হয়েছেন ১২৯৯ জন, ২০১২ সাল পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ১২০৪ জন। শুধুমাত্র ২০১৩ এইডস্ -এ আক্রান্ত হয়েছেন ৯৫ জন, ২০১২ সালে আক্রান্ত হয়েছিলেন ১০৩ জন। ২০১৩ সাল পর্যন্ত এইডস্ -এ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ২৭২ জন, ২০১২ সাল পর্যন্ত মৃত্যুবরণ করেছিলেন ৩৯০ জন। শুধুমাত্র ২০১৩ সালে এইডস্- আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮২ জন, ২০১২ সালে মৃত্যুবরণ করেছিল ৬৫ জন। তথ্যসূত্রঃ এনএএসপি-২০১৩ বাংলাদেশ পরিস্থিত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...