মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ অনিক(১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।

আটককৃত অনিক হলেন সদর থানার মিরপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে (১৯ মে) দুপুর ০১.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মাসুমপুর ব্রীজ সাকিনস্থ জনৈক হাফিজ, পিতা-মৃত আব্দুল জলিল এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাহার নিকট হইতে ১৯২ পিস ইয়াবা ও ০১ টি মোবাইলসেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ