শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : আজ সোমবার দুপুরে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার আসামী মেয়র মিরুর ভাই মিন্টু ও সহযোগী ড্রাইভার শাহীনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিন দুপুরে ওই দুই আসামীকে কঠোর নিরাপত্বার মধ্য দিয়ে পুলিশ শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক হাসিবুল হক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে, অধিকতর তদন্তের স্বার্থে মেয়র মিরু ও তার ভাই মিন্টু এ দুই জনকে পুনরায় ৭ দিনের পুলিশী রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি ওই ২ জনের পুন:রিমান্ডের দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। গত ১৩ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ৬ জনের ৫ দিন ও ১৫ ফেব্রুয়ারি মিন্টু ও ড্রাইভার শাহীনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় দুই দফায় ৮ জনের ৫ দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করলো পুলিশ। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শিমুল পৌর মেয়র হালিমুল হক মিরু ও সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জন নামীয় ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী নুরুন নাহার।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...