বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
রাজশাহী বিভাগে আরও ৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলার মধ্যে ৫ জেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে । এ নিয়ে রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২০৮ জনে দাঁড়ালো। শুক্রবার (৫ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য। তিনি জানান, নতুন করে বিভাগের ৫ জেলায় ৭২ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জে ২২ জন, রাজশাহীতে ৬ জন, নাটোর ও পাবনায় একজন করে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন বগুড়া জেলায় দুইজন। এছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, বিভাগে যে এক হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৫১৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়াও জয়পুরহাটে ২০৫ জন, সিরাজগঞ্জে ৯৪ জন, রাজশাহীতে ৭২ জন, নাটোরে ৬১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন এবং পাবনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে ১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে রাজশাহী ও বগুড়ায় তিনজন করে, নওগাঁ ও সিরাজগঞ্জে দুইজন করে এবং নাটোরে একজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৩০৯ জন করোনা রোগী। এর মধ্যে জয়পুরহাটে ১৮০ জন, বগুড়ায় ৮৮ জন, রাজশাহেীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং পাবনায় একজন। এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ২৭৭ জন। এর মধ্যে ৯১ জন নওগাঁর, ৮০ জন জয়পুরহাটের, বগুড়ার ৪৭ জন, সিরাজগঞ্জের ১৪ জন, রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ১১ জন এবং পাবনার ৮ জন রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

তথ্য-প্রযুক্তি

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

সফটওয়্যার কোম্পানি এডোবির সহপতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান।...