সোমবার, ২৩ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’র রেজিষ্টার ড. আব্দুল ওয়াহাব হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার বিকেল ৫ টায় রাজধানীর ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, শাহজাদপুর প্রেসক্লাব, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিণœ শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ড. আব্দুল ওয়াহাব এর মৃত্যুতে শোক প্রকাশ করে শাহজাদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কাশেম ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, ‘ড. আব্দুল ওয়াহাব ছিলেন অত্যন্ত সৎ মানুষ। তিনি শাহজাদপুরে প্রতিষ্ঠিত স্বপ্নের ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ’ এর রেজিষ্টারের দায়িত্বগ্রহণ করায় আমরা যেমন আনন্দিত হয়েছিলাম, তেমনি তার অকাল মৃত্যুতে তার চাইতেও বেশী শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাম কামনা করছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)