শনিবার, ২৮ মার্চ ২০২৬
04 শাহজাদপুর সংবাদ ডটকমঃ  ঈদুল আযহা উপলক্ষে রবিবার বাজারে আসছে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের ৪টি ও ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে গ্রাহকরা পুরনো টাকা বদল করে নতুন নোট নিতে পারবেন। শাখাগুলো হচ্ছে, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড ও নিউ মার্কেট শাখা, সোনালী ব্যাংকের রমনা ও এলিফ্যান্ট রোড শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ ও মিরপুর শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, এসআইবিএলের বসুন্ধরা সিটি শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা ও ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই ও কৃষি শাখা। ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, খুলনা ও সিলেট শহরের পাঁচটি করে এবং বরিশাল, রংপুর, রাজশাহী অঞ্চলের তিনটি করে বিশেষ কাউন্টার থেকে নতুন নোট বদল করা যাবে। ১০ ও ২০ টাকার একটি, পাঁচ টাকার তিনটি, দুই টাকার একটি বান্ডেল ছাড়াও ৫, ২ ও ১ টাকার একশটি কয়েনসহ একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বদল করে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে এসব নতুন নোট বাজাবে ছাড়ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

আজ তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন চলছে

আন্তর্জাতিক

আজ তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন চলছে

সুযোগ পাবেন বাংলাদেশিরাও

আন্তর্জাতিক

সুযোগ পাবেন বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্র এক লাখ ৮০ হাজার অভিবাসী নেবে