সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, “কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।” খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের। যেভাবে করোনা সংক্রমিত হলেন ট্রাম্প এর আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তার নাম হোপ হিকস। তিনি একজন নারী। বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস। এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী ওই নারী। মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়। একদিন পর মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশও অংশ নেন হিকস। সেখান থেকে ফিরেই করোনা পজিটিভ হন ওই নারী উপদেষ্টা। এরপরই করোনা পরীক্ষা ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার। তারা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...