বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়দের জন্য ব্যক্তিগত উদ্যোগে মানবতার বাজার চালু করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার। করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ ভাইরাস সংক্রমণ রোধে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এমন পরিস্থিতিতে যে যার জায়গা থেকে চেষ্টা করছেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। এসব মানুষদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আশিকুল হক দিনার। তিনি চালু করেছেন মানবতার বাজার। গত শনিবার থেকে পৌরসদরের দ্বারিয়াপুরে এ বাজার চালু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই মানবতার বাজার খোলা থাকবে। একটি পরিবারে প্রতিদিন কাঁচা বাজার যা কিছু প্রয়োজন তার বেশিরভাগই এই বাজারে রয়েছে। এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, পটল, মিষ্টি কুমড়া, পেঁপে,  ঢেঁড়স, পুঁইশাক, বেগুন,  ইত্যাদি। এই মনবতার বাজারে নেই কোনো দোকানদার। আছে শুধু কয়েকজন স্বেচ্ছাসেবক তারা শুধু তদারকি করছেন। আশিকুল হক দিনার বলেন,  করোনাভাইরাসের মতো এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানো জরুরি। এ জন্য চেষ্টা করছি এইসব মানুষের পাশে দাঁড়ানোর। করোনা আতঙ্ক যতদিন থাকবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সঙ্গে বিত্তবানদেরও এমন উদ্যোগ নেয়ার  আহ্বান জানান। তিনি করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্কতা অবলম্বনের জন্যও আহ্বান জানান। সূত্রঃ ডেইলি বাংলাদেশ/এমকে

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...