বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের বাহ্মণগ্রাম সংলগ্ন এনায়েতপুর হাটখোলা সড়কে বৃহস্পতিবার সকালে এলাকাবাসি আধা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলায় এলাকাবাসিকে হয়রানির প্রতিবাদে তারা এ মানববন্ধন কর্মসুচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনু। এ কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এবিএম শামীম হক, খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ব্যাপারী, খুকনি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সোহরাব আলী, এনায়েতপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপাত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোন্নাফ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন ব্যাপারী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহির উদ্দিন, থানা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কহি প্রমুখ। বক্তারা বলেন, টানা ১০ বছর ধরে এনায়েতপুর থানা এলাকার যমুনার নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রভাবশালী একটি চক্র অবৈধ ভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছে। এর ফলে শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের বাহ্মণগ্রাম, আড়কান্দি, জালালপুর ইউনিয়নের জালালপুর, ঘাটাবাড়ি, পাকুড়তলা গ্রাম সহ আশপাশের এলাকার অন্তত ৪ হাজার বাড়িঘর, আবাদী জমি যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এ সব বাড়িঘরের মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তারপরেও বালুদস্যুদের এ অবৈধ বালু উত্তোলন থেমে নেই। সিরাজগঞ্জ পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এই মহামারী করোনার মধ্যেও লাল মিয়া গং তাদের বালু উত্তোলন ও বিক্রি অব্যহত রেখেছে। এর প্রতিবাদ করায় এলাকাবাসিদের হত্যার হুমকি সহ ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়ে বালুদস্যুরা তাদের হয়রানি করছে। তারা এ অবৈধ বালু লুট বন্ধ সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তা না হলে অচিরেই তারা সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসুচি পালন করবে বলে ঘোষণা দেন। এ মানববন্ধন কর্মসুচিতে ভাঙ্গণকবলিত ৫ গ্রামের ২ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...