বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
তিনদিন পানি বাড়ার পর সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে আবারও কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। তবে নদীভাঙন ও মানুষের রোগ বেড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬৬ মিটার। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫১ মিটার। যা গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জানান, গত ৩ দিন বাড়ার পর আবারও পানি কমতে শুরু করছে। তবে চতুর্থ দফায় যমুনার পানি দ্রুত কমতে থাকায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে বন্যাকবলিত মানুষেরা আতঙ্কের মধ্যে দিন পার করছে। এদিকে, ঘরবাড়ি থেকে পানি না নামায় দুর্ভোগ বেড়েই চলেছে বানবাসি মানুষদের। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নেওয়া মানুষ গবাদি পশুর সাথে গাদাগাদি করে বসবাস করায় দেখা দিয়েছে নানা রোগবালাই। ডায়রিয়া, জ্বর, চর্মসহ ঠাণ্ডাজনিত রোগে ভুগতে দেখা গেছে অনেককেই। একদিকে যেমন আয় রোজগার নেই, অন্যদিকে পানিবন্দি থাকায় সঠিকভাবে চিকিৎসাও করাতে পারছে না। এতে রোগ-বালাই নিয়েই তাদের কষ্টে দিন কাটাতে হচ্ছে। এছাড়াও বিশুদ্ধ পানির অভাবে অনেকেই পেটের পীড়ায় ভুগছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, প্রথম দফায় পানি বাড়ে ২৬ জুন, দ্বিতীয় দফায় ২০ জুলাই, তৃতীয় দফায় ২৩ জুলাই, চতুর্থ দফায় ৩১ জুলাই থেকে পর্যায়ক্রমে যমুনা নদীতে পানি আসায় জেলার ৭টি উপজেলার ৬৪টি ইউনিয়নে নিম্নাঞ্চলের ১ লাখ ১৮ হাজার পরিবারের ৫ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যাকবলিতদের জন্য ৫৬৩.৫ মেট্রিক টন চাল, ৫৮৯০ প্যাকেট শুকনো খাবার ছাড়াও নগদ ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বন্যাকবলিত প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাঁধে আশ্রয় নেওয়া মানুষদের ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...