সোমবার, ২০ এপ্রিল ২০২৬
11 মেয়েরা এটা করো না, সেটা করো না। এই না-গুলোর সঙ্গে বেশ কয়েক বছর ধরে যোগ হয়েছে, মেয়েরা জিন্স পোরো না। রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বরা মাঝেমধ্যেই মেয়েদের জিন্স না পরার ওপর বিভিন্ন স্টাইলে ফতোয়া জারি করে থাকে। এবার নতুন করে ফতোয়া নিয়ে হাজির হলেন ভারতের কিংবদন্তী গায়ক কে জে যিশুদাস। তিনি বলেছেন, ‘মেয়েদের জিন্স পরা উচিত নয়। মেয়েরা, তোমরা জিন্স পোরো না।’ যিশুদাস আরো বলেছেন, মেয়েদের জিন্স পরা ভারতের সংস্কৃতির সঙ্গে যায় না এবং তা অপ্রত্যাশিত আচরণে মেয়েদের উসকে দেয়। ভারতের ক্লাসিক সংগীত শিল্পীদের মধ্যে যিশুদাস উল্লেখযোগ্য। ভজনগীতিতেও তার অসামান্য অবদান। স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশ কয়েকটি জাতীয় পুরস্কার। সেই যিশুদাসের মুখ থেকে যখন মেয়েদের পোশাক নিয়ে লিঙ্গবৈষম্যমূলক ফতোয়া বের হয়, তা নিয়ে বিতর্ক ওঠাটাই স্বাভাবিক। ভারতের সংস্কৃতি ও মানবাধিকারকর্মীরা যিশুদাসের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। আবার কেউ কেউ তার পক্ষেও গেছেন। এ বিতর্ক নিয়ে গরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগের সাইটগুলো। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি অনুষ্ঠানে গিয়ে মেয়েদের জিন্স পরার বিরুদ্ধে হঠাৎ মন্তব্য করেন যিশুদাস। তিনি বলেন, জিন্স পরে অন্যদের বিরক্ত করা উচিত নয় মেয়েদের। তোমাদের ভদ্রোচিত পোশাক পরা উচিত এবং তোমরা পুরুষদের মতো আচরণ করো না। যিশুদাসের এ বক্তব্যের পর কেরালার রাজধানী ত্রিবানদ্রামে বিক্ষোভ করেছেন নারী কর্মীরা। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিবিসি, জি নিউজ অনলাইন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...