শাহজাদপুর সংবাদ ডটকম মেহেরপুর : সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে নির্দেশ থাকার কথা বলা হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে মানুষ হত্যা করে চলেছে। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে শুক্রবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে আরো এক বাংলাদেশিকে। চার দিন আগে গত সপ্তাহের মঙ্গলবার জয়পুরহাট সীমান্তে একইভাবে হত্যা করা হয় একজনকে।এ হত্যাকাণ্ডের বিষয়ে বিএসএফের দিল্লি সদর দপ্তর বাহিনীটির পূর্বাঞ্চল কমান্ডের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বলে অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ জানিয়েছে।মুজিবনগর উপজেলার মাঝপাড়া সীমান্তে নিহত এ বাংলাদেশি নাগরিক হলেন আব্দুল খালেক (৩০)। তিনি সোনাপুর গ্রামের মাঝপাড়ার দুলু মল্লিকের ছেলে। ভারত থেকে গরু আনার জন্য সীমান্ত এলাকায় গেলে তিনি বিএসএফের গুলির শিকার হন। এ ঘটনায় শনিবার পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে তাদের টহলদলের ওপর বোমা হামলার পর গুলি চালানো হয়েছে। গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় ওই বাহিনীর কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খালেকসহ বেশ কয়েকজন গরু আনার জন্য শুক্রবার রাতে সীমান্তের ১০৭ নম্বর প্রধান পিলারের কাছে অবস্থান করছিলেন। এ সময় ভারতের পুরুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে খালেক মাটিতে লুটিয়ে পড়েন। পরে সঙ্গীরা খালেককে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তাঁর মৃত্যু হয়েছে।স্থানীয় লোকজন জানায়, সোনাপুর গ্রামের নিম্নআয়ের কয়েক ব্যক্তিকে গরু ব্যবসায়ীরা চোরাচালানে ব্যবহার করে আসছে। সীমান্ত থেকে গরু আনা ও বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ করানো হয় তাদের দিয়ে। নিহত খালেক ছিলেন এমনই একজন। প্র্রতি রাতে গরু আনার জন্য চার শ টাকা করে পেতেন তিনি।হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সকাল ১১টার সময় কম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির পক্ষে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুজিবনগর ক্যাম্পের দায়িত্বরত কম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম। বিএসএফের পক্ষে ছিলেন হৃদয়পুর ক্যাম্পের কম্পানি কমান্ডার পরিদর্শক রাম আবদার।সুবেদার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ দাবি করেছে তাদের ওপর বোমা ছোড়ার কারণে তারা গুলি করেছে। তবে হত্যার ঘটনায় তারা ভুল স্বীকার করেছে।
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে গত মঙ্গলবারের হত্যাকাণ্ড নিয়ে পতাকা বৈঠকেও বিএসএফ দুঃখ প্রকাশ করে আশ্বাস দিয়েছিল ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।বিডিনিউজ জানিয়েছে, মুজিবনগর সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় বিএসএফের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেছেন, ‘সীমান্ত এলাকায় বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা সবাই সচেতন। কিন্তু আমাদের জওয়ানদের প্রতি নির্দেশনা রয়েছে তারা যাতে সব সময় সীমান্তে টহল দেওয়ার সময় প্রাণঘাতী নয় এমন অস্ত্রই ব্যবহার করে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প... উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
