শুক্রবার চিরকুমার সমিতির প্রধান উপদেষ্টা রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রেলমন্ত্রীর বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় চিরকুমার সমিতির নতুন উপদেষ্টা হিসেবে জমসের আলী সর্দারকে মনোনীত করা হয়েছে।
সমিতির নেতারা জানান, নতুন প্রধান উপদেষ্টা হিসেবে চিরকুমার জমসের আলী সর্দারকে (১০২ বছর) বরণ করার প্রস্তুতি নিচ্ছে।
৬৮ বছরে বয়সে প্রধান উপদেষ্টা চলে যাওয়ায় বর্তমানে চিরকুমার সমিতি ১০০ বছরে নিচে কোনো কুমারকে আর বিশ্বাস করতে পারছেন না। এই জমসের আলী সর্দার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের অধিবাসী।
জমসের আলী সর্দার থাকেন দুর্লভপুরের উত্তরপাড়ায় একটি টিনের ঘরে। তার এক ভাই ও চার বোন সবাই মারা গেছেন। দূর সম্পর্কের আত্মীয়স্বজনরা তাকে দেখাশোনা করেন।
বয়স ১০২ হলেও জমসের আলী শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি লাঠি ছাড়াই হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়েন। তার সম্পত্তি দান করেছেন দুর্লভপুর হাইস্কুলের জন্য। এ স্কুলে তিনি দুই একর জায়গা দান করেন। বর্তমানে এ জমির মূল্য ৪ কোটি টাকা।
চিরকুমার সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘প্রধান উপদেষ্টা রেলমন্ত্রীর বিয়েতে আমরা মর্মাহত। তবে তার জন্য আমাদের শুভ কামনা রইল। আমরা শিগগির নতুন উপদেষ্টাকে বরণ করে নেব।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প... উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
