বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
25871 বিনোদন ডেক্স : ছবি মুক্তির আগেই যে কজন অভিনেত্রী আলোচনার শীর্ষে উঠে এসেছেন তাদের মধ্যে পরীমণি অন্যতম। ইতিমধ্যে ২০টি ছবিতে  নিজেকে জড়িয়ে ফেলেছেন তিনি। সায়মন, বাপ্পি, শাহরিয়ার, জায়েদ খান থেকে শুরু করে ঢালিউড কিং শাকিব খান পর্যন্ত রয়েছেন তার বিপরীতে।  এখানেই শেষ নয়, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মহুয়া সুন্দরী নামে আরও একটি ছবিতে। শনিবার থেকে শুরু হয়েছে নগর মাস্তান নামে আরও একটি  ছবির কাজ। একদিকে চুক্তিবদ্ধ হচ্ছেন, অন্যদিকে শুটিং চালিয়ে যাচ্ছেন পরী। সব মিলিয়ে ব্যস্ততার মায়াজালে আটকা পড়েছেন লাস্যময়ী এ  অভিনেত্রী। এরই মধ্যে এক নারী পরিচালকের সঙ্গে ভুল বোঝাবুঝি ও শাকিব খানের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় নিয়ে মিডিয়াপাড়ায় তোলপাড় সৃষ্টি করেন।  নজরুল ইসলাম খানের 'রানা প্লাজা' ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন পরীমণি। ছবিটির কেন্দ্রীয় চরিত্র রেশমার ভূমিকায় দেখা যাবে তাকে।  সাভারের সেই রানা প্লাজা ট্র্যাজেডিকে ঘিরে নির্মিত হওয়ায় মিডিয়াপাড়ার আগ্রহে পরিণত হয় ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে ভালোবাসা সীমাহীন,  রানা প্লাজা, মনজুড়ে তুই ও পুড়ে যায় মন। এ ছাড়া শুটিং চলছে মন জানে না মনের ঠিকানা, লাভার নাম্বার ওয়ান ও ধূমকেতুসহ আরও কয়েকটি  ছবির। অন্যদিকে সমালোচকরাও মাঝে মাঝে খৈ ফোটাচ্ছেন পরীকে নিয়ে। প্রশ্ন ছুড়ছেন তার চুক্তিবদ্ধ হওয়া নিয়ে। তাদের মতে, পরীর উচিত  আপাতত আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হওয়া। নির্মাণাধীন ছবিগুলো নিয়েই তিনি যেন ব্যস্ত থাকেন। এতে অভিনয়ে আরও মন দিতে পারবেন  পরী। এখন দেখার পালা, পরী সত্যিই ডানা মেলতে পারেন কিনা?         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/25.08.2014

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

অপরাধ

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...