মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও দেশ উন্নয়নের বাঁধা ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরাদের প্রতিরোধে ও যুব শ্রেনীর কর্মসংস্থানের দাবীতে জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে ওই কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর পৌর সদরের প্রধান সড়ক মনিরামপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রায় ঘন্টা ব্যাপি শাহজাদপুর উপজেলা যুব জোটের আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধী যেই হোক তার ঠিকানা জেলখানা। কোন দল বা সংগঠন অপরাধীদের ঠিকানা হতে পারে না। ধর্ষণ, দুর্নীতি ও লুন্ঠোন একটি সামাজিক ব্যাধি। একে প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রতির যে ধাঁরা সৃষ্টি হয়েছে তা বিনষ্ট হবে। তাই সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকসহ সকল শ্রেনী পেশার মানুষকে এদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে এবং ‘তুই রাজাকারের’ ন্যায় আবারো আওয়াজ তুলতে হবে, ‘তুই ধর্ষক’, ‘তুই দুর্নীতিবাজ’ ‘তুই লুটেরা’।

এ সময় মানববন্ধনে উপস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক জননেতা শফিকুজ্জামান শফি, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা যুব জোটের সভাপতি সায়মুল ইসলাম শোভন, সাঃ সম্পাদক মেহেদী হাসান লিটন, পৌর জাসদ এর সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন, সাঃ সম্পাদক জাহিদুল ইসলাম ঝংকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আদিত্য জামান, সাঃ সম্পাদক রাশিদুল হাসান প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি