বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
10 ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু প্রসূন আজাদের। এরপর একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি। তবে প্রসূনের ইচ্ছে ছিল সব সময় বড় পর্দায় কাজ করার, তাই সেভাবেই নিজেকে তৈরি করতে থাকেন তিনি। অবশেষে স্বপ্ন পূরণ হয় তার। গত বছর চলচ্চিত্রে অভিষেক হলেও চলতি বছরজুড়ে বড় পর্দায় তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন ও করছেন। কাজী হায়াতের ‘সর্বনাশা ইয়াবা’, মাসুদ আখন্দের ‘স্বপ্নপোকা’, মিঠু খানের ‘নিঃসব্দ আর্তনাদ’, বিদ্যুতের ‘রাজা গোলাম’ এবং ‘বাপ্পারাজের ‘বেঈমান’ ছবিতে কাজ করার মধ্য দিয়ে চলচ্চিত্রে যেন আশার সঞ্চার করেছেন তিনি। রূপ, অভিনয়, গ্ল্যামার, নাচ, পারফরম্যান্সের দিক থেকে প্রসূনকে বড় পর্দার জন্য শতভাগ সঠিক বলেই মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। চলচ্চিত্রে নায়িকা খরার এ দুঃসময়ে সম্ভাবনার আলো জ্বেলেছেন প্রসূন। তবে এ পথে নিজেকে ভাসিয়ে দিতে রাজি নন এ অভিনেত্রী। আর তাই তো অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও খুব বেছে বেছে কাজ করছেন তিনি। গল্প ও চরিত্র মনের মতো হলেই কেবল সেই ছবিগুলোতে কাজ করছেন প্রসূন। এখন পর্যন্ত যে ছবিগুলোতে প্রসূন অভিনয় করেছেন তার প্রায় সবক’টিই বাণিজ্যিক ধারার। আর এ ধরনের ছবিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। প্রসূনের মতে, আমরা শিল্পীরা কিন্তু একজন দর্শক হিসেবেও পরিপূর্ণ ছবি দেখতে চাই। যে ছবিতে সুন্দর গল্প, গান, নাচ, অ্যাকশন, গ্ল্যামার- সব কিছুই থাকবে। তাই এসব উপাদান যেসব ছবিতে থাকবে সেগুলোই আমি করতে চাই। আমার ভাগ্যটা এদিক থেকে সুপ্রসন্ন। আমি পছন্দসই ছবিগুলোতেই কাজ করতে পেরেছি। আশা করছি এসব ছবির মাধ্যমে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো। আর সে জন্যই ছোট পর্দায় কাজ কমিয়ে দিয়েছি। বড় পর্দায় বেশি সময় দিতে চাই। দেখা যাক কি হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...