শামছুর রহমান শিশির : আজ সোমবার শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস, গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, মুক্তিযুদ্ধকালীন সেক্টর-৭ এর সাব সেক্টর-৪ বি-কয় এর রাজনৈতিক উপদেষ্টা, ভারতের জঙ্গী অপারেশন ক্যাম্পের ক্যাম্পিং ইনচার্জ, পাবনা-কুষ্টিয়া আঞ্চলিক পরিষদের প্রচার সাব কমিটির চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, সাবেক গণপরিষদ সদস্য মরহুম আলহাজ্ব এড. আব্দুর রহমান (এম.সি.এ) এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে আলোচনা সভা, দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। এ দিন বাদ আছর স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মরহুমের জীবনীর ওপর আলোচনা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা, দোয়া খায়ের ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি, আওয়ামীলীগের সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাসিবুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, আওয়ামীলীগ নেতা এড. আবুল কাশেম, উপজেলা তাঁত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি, মরহুমের কনিষ্ঠ পুত্র মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাংগঠনিক সম্পাদক হুমায়ন ইসলাম পথিক, যুগ্ম-সাধারণ সম্পাদক নেছারুল হক, ছাত্রলীগের আকাশ, মৃদুল, নোমান, মমিন, জাহিদ, সাগর আলামিন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। অন্য দিকে, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরসদরের বিভিন্ন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
