ভোলা প্রতিনিধিঃ ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদের মধ্যেই এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের আঘাতে প্রবীণ ঐ শিক্ষককের বাম চোখে রক্তাক্ত জখম হয়েছে। হামলার প্রতিবাদ করায় হামলাকারীরা শিক্ষকের দুই ছেলেকেও মারধর করে।
ভোলার বোরহাউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত প্রবীণ শিক্ষককে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুসল্লীরা জানান, হাজী ফজলুল করীম ও তার ভাই নজির আহমেদ ১৯৬৭ সালে চর আলগী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর আলগী ফজলুল করীম জামে মসজিদ ও ঈদগাহ, চর আলগী নুরানী কুরআন মাদ্রাসা ও এলাকার পাণীয় জলের পুকুর খননে প্রায় ৭ একর জমি ওয়াকফ করে দেন। এবং মসজিদের মোতায়ালি করেন চর আলগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিককে। সম্প্রতি ওই সকল জমি ও প্রতিষ্ঠান পরিচালনার দাবি করেন স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলাম খাঁ ও বাবুল খাঁ। এ নিয়ে গ্রামের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত হয়ে ঈদের ও জুম্মার নামাজ আদায় করে। বিষয়টি মিমাংসার জন্য চর আলগী মসজিদে সালিশ বসে। সালিসের এক পর্যায়ে মোতাওয়ালি আবু বকর সিদ্দিক তাকে বৈধ হিসেবে দাবী করেন।
এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ এরশাদ খাঁ, সোহাগ খাঁ, হাসান খাঁ ও সজিব খাঁ মোতাওয়ালি আবু বকর সিদ্দিকের উপর চড়াও হন। একপর্যায়ে তাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে শহিদ উদ্দিন ও হেলাল উদ্দিনকেও মারধর করে প্রতিপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি; আহত পরিবারের এক ছেলে আমাকে ঘটনাটি জানালে আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

