শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : জাল দলিলের বিরুদ্ধে প্রতিবাদ ও জাল দলিল সৃষ্টিকারী আব্দুল হামিদ গংদের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাহজাদপুরে হাফিজুর রহমান হেলাল নামের এক স্কিন প্রিন্ট ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী গতকাল রাতে জীবনের নিরাপত্বা চেয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-২২৭, তারিখ: ০৫-১০-১৭ ইং)। ব্যবসায়ী হাফিজুর রহমান হেলালের দাখিলকৃত ওই জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় উপজেলার নগরডালা বাজার এলাকায় তার পরিচালনাধীন প্রিন্টিং কারখানা হতে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বড়মহারাজপুর কবরস্থান ও কালভার্ট সংলগ্ন এলাকায় (১) আব্দুল হামিদ (৫০), পিতা: মৃত নবুল্লা প্রামানিক, (২) মো: মহসিন (২৮), পিতা: আব্দুল হামিদসহ অজ্ঞাত আরও ২/৩ জন তার মোটরসাইকেলের গতিরোধ করে। গত বছরের ২৫ ডিসেম্বরে হামিদ গংয়ের বিরুদ্ধে ব্যবসায়ী হেলাল কর্তৃক ১৪৩/ ৪৪৭/ ৪৬৮/ ৪৭১/ ৩৮৫/ ৩২৩/ ৪২৭/ ৫০৬/ ১১৪ ধারায় দায়েরকৃত জাল দলিল ও চাঁদাবাজীর মামলাটি তুলে নেয়ার চাপ প্রয়োগ করেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে ব্যবসায়ী হেলালকে হামিদ গং হুংকার ও দম্ভোক্তির সাথে বলেন,‘মামলা তুলে নে, না হলে তোর জান থাকবে না।’ এ ঘটনায় জীবনের নিরাপত্বা চেয়ে ওই ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

বাংলাদেশ

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...