শাহজাদপুর সংবাদ ডটকমঃ ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। হাসপাতালের নিউরোসার্জারির অধ্যাপক আফজাল হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসক দল ভাষা মতিনের অস্ত্রোপচার করেন। তিনি কয়েকদিন ধরে এখানে চিকিৎসাধীন রয়েছেন।অস্ত্রোপচার শেষে ডা. এম আফজাল হোসেন জানান, ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিলো। সকাল সোয়া ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সাড়ে ১২টায় অপারেশন শেষ হয়। অপারেশন সফল হয়েছে। এখন তাকে আইসিইউ-তে রাখা হয়েছে বলে জানান তিনি।গত সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মতিনকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ভাষাসৈনিক মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। উন্নত চিকিত্সার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের উদ্যোগে তাকে সেখানে নেয়া হয়।৮৮ বছরের এই বায়োজ্যষ্ঠ ভাষাসৈনিক ও চিন্তাবিদ ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রষ্ট্্েরট গ্র্যান্ডসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। এ ছাড়া ১৭ বছর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
