মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
1409551435454 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন ভাষা সৈনিক আবদুল মতিন। তার অবস্থা সঙ্কটাপন্ন। শুক্রবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়। তিনি ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টেট গ্ল্যান্ডসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আব্দুল মজিদ জানান, ভাষা সৈনিক আবদুল মতিনের অবস্থা সঙ্কটাপন্ন।তাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এর আগে ভাষা সৈনিক মতিনের উন্নত চিকিত্সার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, তাকে লাইফ সাপোর্ট দেয়া যাবে না। কারণ লাইফ সাপোর্ট নেয়ার মতো তার সুবিধাজনক শারীরিক অবস্থা ছিল না। রাতে ভাষা মতিনের স্ত্রী গুলবদন নেসা জানান, ‘তার অবস্থা ভালো না। বাধ্য হয়ে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।’ তিনি জানান, মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও গত তিন দিন ধরে তার অবস্থা অবনতির দিকে যায়। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়। গত ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তরণে গুরুতর অসুস্থ অবস্থায় ভাষা মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয়। ২০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়। তখন থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

ফুটবল

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের  ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...