সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরের বড়াল নদীতীরে স্তুপ করে রাখা বাফার ইউরিয়া সার পানিতে ডুবে যাওয়ায় ২ হাজার মেট্রিক টন সার গলে নষ্ট হয়ে গেছে। গত বুধবারের ভূমি কম্পের পর দুদিন ধরে আকস্মিক ভাবে বড়াল নদীতে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এ ব্যাপারে বাঘাবাড়ি বাফার গুদামের ইনচার্জ আব্দুল লতিফ ও মিজানুর রহমান কোন তথ্য জাানতে অপারোকতা প্রকাশ করেছে। তবে বাঘাবাড়ি নৌ-বন্দরের লেবার এজেন্ট আবুল হোসেন ও হিসাব রক্ষক ফেরদৌস রহমান তারা জানান, গত বুধবার রাতে ভূমি কম্প হওয়ার পর থেকে আকস্মিক ভাবে বড়াল নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। প্রতিদিন দেড় থেকে ২ ফুট করে পানি বৃদ্ধির ফলে নদীতীরে স্তুপ করে রাখা বাফার ইউরিয়া সারের প্রায় ২ হাজার মেট্রিকটন সার পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। প্রাকৃতিক দূর্যোগের কারনে এ অবস্থা হয়েছে। ফলে এতে আমাদের কোন হাত নেই । আমরা দ্রুত গতিতে স্তুপকৃত সার রক্ষার স্বার্থে অন্যত্র সড়িয়ে নিচ্ছি। জানা গেছে চলতি সেচ মৌসুমের ইরি-বোরো আবাদের জন্য উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪ বাফার গুদামে আপদ কালীন মজুদ গড়ে তুলতে চট্টগ্রাম থেকে নৌ পথে জাহাজ যোগে এসব সার নিয়ে এসে বাঘাবাড়ি নৌ বন্দরের বড়াল নদীতীরে স্তুপ করে রাখা হয়েছিল। এখান থেকে ট্রাক যোগে ধীরে ধীরে উত্তরাঞ্চলের ১৪ টি বাফার গুদামে সরবরাহ করা হচ্ছিল। আকস্মিক পানি বৃদ্ধির কারনে এই বিপুল সংখ্যক সার পানিতে ডুবে নষ্ট হওয়ায় বিসিআইসির ব্যাপক ক্ষতি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...