শাহজাদপুর সংবাদ ডটকমঃ মৎস্যকন্যার কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু বাস্তবে কেউ কখনো দেখিনি। এবার দেখা যাবে। এমিলি কেট নামে ১৯ বছর বয়সের এক ব্রিটিশ তরুণী পেশাদারি মৎস্যকন্যা হবেন। তিনি নিজেকে অর্ধমানবী ও অর্ধমৎস্য সাজিয়ে সাঁতার কাটায় প্রশিক্ষণ নিচ্ছেন। ‘দ্য লিটল মারমেড’ গল্পের মৎস্যকন্যা অ্যারিয়েলের মতো পায়ে ৬ ফুট লম্বা লেজ লাগিয়ে এবং মাথার চুল লাল রঙ করে তিনি চার ঘণ্টা করে প্রতিদিন সাঁতার কাটেন। তিনি বলেন, পায়ে মাছের লেজ লাগিয়ে সাঁতারে দক্ষতা অর্জন বেশ কঠিন। কলেজের শিক্ষাজীবন শেষ করার পর তিনি পেশাদার মৎস্যকন্যা হওয়ার সিদ্ধান্ত নেন। শিশুদের সাথে পার্টিতে যাওয়া, মডেলিং করা অথবা সমুদ্র সৈকত পরিষ্কার করাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ব্রিটেনের কর্নওয়ালের ওয়েডব্রিজের অধিবাসী এই জলকন্যা বলেন, আমি নিজেকে এখন মৎস্যকন্যা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। ছোটবেলা থেকেই পৌরাণিক কাহিনীর প্রতি আমার আগ্রহ ছিল। তখন আমি পরী হতে চেয়েছিলাম। পরীদের পোশাক ও পাখা বানানো গেলেও ওই পাখা দিয়ে ওড়া যায় না। তাই পরী হওয়া হলো না আমার। কিন্তু মৎস্যকন্যার লেজ দিয়ে পানিতে সাঁতার কাটা যায়। মৎস্যকন্যা সেজে শিশুদের আনন্দ দেয়ার পাশাপাশি আমি ওদেরকে সমুদ্রদূষণ রোধে প্রশিক্ষণ দেবো। ডেইলি মেইল।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
