বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিলিং রিডারদের রিডিং বানিজ্য বেড়েই চলছে। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।
বেলকুচি, এনায়েতপুর ও কামারখন্দ এলাকা ঘুরে দেখা যায়, আবাসিক সংযোগ নিয়ে দেরাচ্ছে কাঠ পাওয়ালুম চালাচ্ছে। মিটার রিডাররা এসব গ্রাহকদের কাছ থেকে ২শ থেকে ১হাজার টকা করে নিয়ে আবাসিক বিল করে দিচ্ছে। এতে লাভবান হচ্ছে অসাধু কর্মকর্তা আর চরম ক্ষতি হচ্ছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। এছাড়া একস্থান থেকে অন্য স্থানে তারের সাহায্যে লাইন টেনে পাওয়ারলুম চালাচ্ছে আর এসব জায়গা থেকে অর্থ আদায় করছে বিলিং রিডাররা। তাদের অর্থ টাকা না দিলে জরিমানা করে বানিজ্যিক করে দেয় এমন ঘটনাও আছে অনেক। উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামের মানিক চান জানান, আমার বাড়িতে কাঠ পাওয়ার লুম ছিল কিন্তু আমি কোন টাকা না দেওয়ায় আমার আবাসিক মিটার বানিজ্যিক করে দেয়। এখন আমি আর পাওয়ারলুম চালাই না তারপরও আমার মিটার বানিজ্যিক করে রেখেছে। আমার মিটার নং ৮২৮-২৯০০।
ভাঙ্গাবাড়ী ইউনিয়নের গাবগাছী গ্রামের বাবুল জানান, তার কাছ থেকে রিডাররা তিন বাড়ির জন্য ১হাজার টাকা করে দিতাম, কিন্তু মাস দু’য়েক পূর্বে আমাদের কাছে মিটার প্রতি ১হাজার করে চায় । তা না দেওয়ার জন্য মিটার বানিজ্যিক করে দিয়েছে।
এব্যাপারে বেলকুচি জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান বলেন, তারা এ ধরনের কাজ করে তা আমার জানা নেই । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
