চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরা লোকসানের পথে বসেছে। গ্রাহকরাও চিন্তিত কম নন। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে মর্মে মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর থেকেই অনেক ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ীদের চিন্তিত হয়ে পড়েছে। ঈদ মৌসুম কাটতে না কাটতেই স্বর্ণের বাজার আবারও কমে গিয়েছে ভরি প্রতি প্রায় ১ হাজার টাকা মতো। বেলকুচি উপজেলা স্বর্ণ ব্যবসায়ীর শো রুমের মালিকরা বিপাকে পড়েছে। জুয়েলার্সের মালিকবৃন্দ বলেন, স্বর্ণের বাজার যখন যে ভাবে চলবে সেভাবেই গ্রাহকের কাছে বিক্রি করতে হবে। ভরি প্রতি ১ হাজার টাকা কমেছে এতে মজুরী থেকে আমাদের লোকসান গুনতে হবে। শনিবার বেলকুচি-এনায়েতপুর জুয়েলার্স মালিক সমিতির সভাপতি নিমাই শীল শর্মা বলেন, স্বর্ণের বাজার ঈদ মৌসুমে রাতারাতি যে কমবে এটা কল্পনার বাইরে। আমরা এখনও ঈদ মৌসুমের যে অর্ডার সে অর্ডার গুলো সব দোকানদারই দিতে পারে নাই। তারা তো পূর্বে স্বর্ণের যে বাজার ছিল সে দামেই অর্ডার নিয়েছে। সে দামেই গ্রাহককে নিতে হবে। আজ থেকে যে বাজার আছে সে ভাবেই গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিয়ে স্বর্ণালংকার ডেলিভারী দিতে হবে।
শনিবার সিরাজগঞ্জ জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, উপজেলা পর্যায়ের যেসব জুয়েলার্সের শো-রুম আছে তাদের চাইতে জেলার শো-রুম ব্যবসায়ীদের মোটা অংকের টাকা লোকসান খেতে হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
