বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী পশ্চিম বাজার মহল্লার স্বামী কর্তৃক স্ত্রীকে ভাড়াটিয়া বাসায় কুপিয়ে হত্যা করে দুই শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। এ নির্মম হত্যাকা- নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, উক্ত উপজেলার বওরা ঘোষপাড়া গ্রামের বাসিন্দা বাবু নামের এক ব্যক্তি পরিচয় দিয়ে ১১ জানুয়ারি দুপুরে মুকন্দগাঁতী পশ্চিম বাজার মহল্লার হাজী মীর আব্দুর রশিদের বাসার একটি ঘর ভাড়া নেয়। ভাড়া বাসায় তিনি এক স্ত্রী, দ্বিতীয় ও প্রথম শ্রেণির পড়–য়া দুই শিশু মেয়েকে নিয়ে বসবাস শুরু করে। শনিবার রাতে কোনো এক সময়ে পাষান্ড স্বামী বাবু তার অজ্ঞাত স্ত্রী (২৪)কে কুপিয়ে হত্যা করে ওই দুই শিশু সন্তানকে নিয়ে রাতেই পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বাড়ির মালিকের পরিবারের লোকজন রবিবার দিনভর তাদের সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় ৭টায় সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ভাড়াটিয়া ঘরে দরজা ভেঙে অজ্ঞাত গৃহবধূর লাশ উদ্ধার করে। তার মুখম-লসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে পুলিশ প্রাথমিকভাবে বওড়া ঘোষপাড়া গ্রামে খোঁজ নিয়ে জেনেছেন ওই গ্রামের বাবু নামে কেউ নেই। এখনো নিহত গৃহবধূ ও স্বামী বাবুর সঠিক পরিচয় পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...