বেলকুচি প্রতিনিধিঃ সুদের টাকা পরিশোধ না করায় সিরাজগঞ্জের বেলকুচিতে মজিদ শেখ নামে এক সুদ ব্যবসায়ী ও তার লোকজনের মারপিটে ও দেশীয় অস্ত্রের আঘাতে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। শনিবার (০৪ জুলাই) উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কল্যাণপুর গ্রামের মৃত অমূল্য রাজবংশীর ছেলে অবিনাশ রাজবংশী, ধীরেন রাজবংশী ও নরেশ রাজবংশী। তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবারের সদস্যরা জানায়, কল্যাণপুর গ্রামের মহির শেখের ছেলে মজিদ শেখ দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। প্রায় দুই বছর আগে ধীরেন রাজবংশীর স্ত্রী রত্না রাজবংশী তার কাছ থেকে মাসিক শতকরা ১০ টাকা হারে ১০ হাজার টাকা ঋণ নেন।
চলতি বছরের মে মাসে রত্না ১০ হাজার টাকা পরিশোধ করলেও সুদের ১ হাজার টাকা বাকি থাকে। দুপুরে মজিদ তার লোকজন নিয়ে রত্না রাজবংশীর কাছে সুদের টাকা চান। সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মজিদ। এ সময় তার স্বামী ও দুই ভাসুর প্রতিবাদ করলে মজিদ তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ বি এম কামরুল হাসান বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে ধীরেনের কান ও নরেশের মাথা এবং হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
