বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বেলকুচি শুভ গ্রাম বিদ্যুতায়নের আওতায় উপজেলার দৌলতপুর ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নের গোপরেখী মাধবপুর ও মবুপুর গ্রামের ৩৩ লক্ষ ৯১ হাজার ৬শত টাকা ব্যায়ে ১৪৪টি নতুন বিদ্যুৎ সংযোগে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা গোপরেখী গ্রামে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ হামিদ মন্ডল এর সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, বেলকুচি পৌর মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান লাল, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি ২ এর সভাপতি খোরশেদ আলম, বেলকুচি জোনাল অফিস ডিজিএম মিজানুর রহমান প্রমুখ। এ দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকী উত্তর পাড়া গ্রামের ২৫ লক্ষ ৩১ হাজার ৮শত টাকা ব্যয়ে ৭৪টি নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
