বেলকুচি থেকে ৩টি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে জামায়াত-শিবিরের খ্যাত আলোচিত বেলকুচির কল্যানপুর গ্রামে এ অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ র্যাব-১২ এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযানে বেলকুচি উপজেলার কল্যানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম, এবং মৃত আলতাফ আলীর ছেলে জাক্কু শেখ কে আটক করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ৩টি বিদেশি পিস্তল, ১৮টি ককটেল, ২টি রামদা, ১টি ড্যাগার, ৪টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৮ রাউন্ড শর্টগানের গুলি, একটি চোরাই মোটরসাইকেল ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ র্যাব কার্যালয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসা বাদের পর এদের নামে বেলকুচি থানায় হস্তান্তরিত করার পর এদের নামে মামলা দায়ের করা হবে বলে পুলিশ বেলকুচি থানা সূত্রে জানা যায়।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
