বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সারা বিশ্ব যখন করোনা নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক সেই সময়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার পৌর এলাকার শেরনগর মধ্যপাড়া এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। এ ঘটনার তথ্য পেয়ে তৎক্ষণাৎ কনের বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করে। সোমবার (৩ আগষ্ট) বিকালে বেলকুচি পৌরসভার শেরনগর মধ্যপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হয়। তখন কনের বাড়ীতে কনে বেলকুচি পৌরসভার শেরনগর মধ্যপাড়া এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী এর সাথে রায়গঞ্জ উপজেলার ধামাইরনগর গ্রামের পরিবহন শ্রমিক এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। এ সময় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের বাবা প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। বর ও কনের বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না বলে মুচলেকা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস,এম রবিন শীষ, বেলকুচি থানার উপপরিদর্শক মো. রবিউল ইসলাম ও থানা পুলিশের সদস্যবৃন্দ। এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। বেলকুচি উপজেলা প্রশাসন এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সঠিক তথ্য প্রদান করলে আমরা দ্রুত সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন ২৫০টি বাল্যবিবাহ বন্ধ করে পুরষ্কৃত হয়েছে। বিভিন্ন সামাজিক অবক্ষয় ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তার দায়িত্বশীল পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...