রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শেলবরিষা সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরনের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোফাখারুল ইসলাম। শেলবরিষা সমাজ কল্যাণ সংস্থা ও নাছরিন-আমীর সেবা কেন্দ্রের আয়োজনে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করা হয়েছে। ১৫ই মে শনিবার সকাল থেকে দিন ব্যাপী বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শেলবরিষা গ্রামে প্রতিষ্ঠিত শেলবরিষা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করা হয় ১০০ জন অসহায় হতদরিদ্র রোগীদের মাঝে। এসময় রোগী দেখেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখারুল ইসলাম ও ডাঃ আমিনুর রহমান রনি। ডাঃ মোফাখারুল ইসলাম বলেন ডাঃ কামরুল হাসান যে উদ্যোগ নিয়েছে তা এক কথায় ভালো উদ্যোগ। তার জন্য শুভ কামনা রইলো তিনি যেন সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পারেন। এছাড়াও রোগী দেখেন শেলবরিষা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা পরিচালক ডাঃ এ বিএম কামরুল হাসান। তিনি বলেন আমি শেলবরিষা অজপাড়া গ্রাম থেকে খুব কষ্ট করে লেখাপড়া করে ডাক্তার হয়েছি। আমার বাবা মার স্বপ্ন ছিল আমি যেন ভালো করে পড়ালেখা করে ডাক্তার হয়ে সমাজের অসহায় মানুষদের পাশে থাকতে পারি তার জন্যই আমার বাবা মার নামে ২০১৭ সালের ৩১শে জানুয়ারী শেলবরিষা সমাজ কল্যাণ সংস্থা ও নাছরিন-আমীর সেবা কেন্দ্র প্রতিষ্টা করি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে শেলবরিষা গ্রামেই হবে অসহায় মানুষদের জন্য হাসপাতাল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। শেলবরিষা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ এ বিএম কামরুল হাসানের বাবা আমীর হোসেন বলেন আমার জীবনে আর কিছু চাওয়ার নেই আমার শখ আমার ছেলে পূরন করেছে। আমার শখ ছিল আমার ছেলে কামরুল হাসান ভালো করে পড়ালেখা করে ডাক্তার হয়ে শেলবরিষা গ্রামের অসহায় মানুষের পাশে দাড়াবে আমার ছেলে কামরুল হাসান তা চেস্টা করছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন মৃত্যুর আগে পযন্ত আপনাদের সেবা করে যেতে পারে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...