নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ আজ ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে উপহার দিতে মানুষ নানা আয়োজন করে ।তার মধ্যে ফুল অন্যতম। প্রিয় মানুষটিকে ফুল দিয়ে মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করে। বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জমে উঠেছে ফুলের বাজার। ফুল দোকানীরা ব্যস্ত সময় পার করেছেন। ফুলে ফুলে ছেয়ে গেছে শাহজাদপুরের সকল দোকান গুলো। প্রতিটি দোকানেই কর্মচারী মালিক সবাই মিলে রাতদিন খেটে দোকান সাজানোর প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ততার সময় পার করছে। গতকাল ছিলপহেলা ফাল্গুন বসন্তবরণ উতসব এবং আজ ভালোবাসা দিবস এই দুই দিনেই গড়ে প্রতিটি দোকানের ১ লাখ থেকে দেড় লাখ টাকার ব্যবসা হওয়ায় সম্ভাবনাকে সামনে রেখে তারা ফুল মজুদ করছে।ফুল উৎপাদন, চাহিদা ও দাম সবই বেশী হওয়ায় লা্লভবান হবে বলে আশা করছেন দোকান মালিকরা। বছরের অন্যান্য সময়ের চেয়ে ১৪ ফেব্রুয়ারি গোলাপের চাহিদা থাকে তুলনামূলক হারে অনেক বেশি।তাই শুধু প্রেমিক- প্রেমিকাই নন, এ দিনের অপেক্ষায় প্রহর গুণতে থাকেন গোলাপ ব্যবসায়ীরা।শাহজাদপুরের এক ফুল দোকানের কর্মচারী রুপোশ হোসেন বলেন, ফুলের ব্যবসা সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার হয়েথাকে। তবে ফেব্রুয়ারি মাসে কয়েকটি উপলক্ষ যেমন- বসন্তবরণ উৎসব, বিশ্ব ভালোবাসা দিবসএবং আনর্তজাতিক মাতৃভাষা দিবস থাকায় বেশি বিক্রি হয়।এ কারণে এ সময়টিকে ফুল বিক্রির “ভরা মৌসুম” বলা হয়। তাই প্রস্তুতিও ছিলো আগে থেকেই। আমাদের দেশে এই দিন অর্থাৎ ভালোবাসা দিবস বিগত কয়েক বছর ধরেই জাঁকজমকভাবে পালন করা হচ্ছে ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয় গোলাপ ফুল। ফুল কিনতে আসা ক্রেতারা বলেন, এই বিশেষ দিবসে ফুল অবশ্যই চাই আর ফুল না হলে চলবেই না। রুপোশ আরো জানান, গোলাপের সাথে অন্যান্য ফুল ও ভালোই বিক্রি হচ্ছে । আর দামের ব্যাপারে বলেন,প্রতিটি গোলাপ ফুল বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। আর জারবেলা ৩০ টাকা, রজনীগন্ধা ২০ টাকা এবং কালার স্টিক ১৫ টাকা দরে।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
