মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

Naogaon Picture 21-07-2014_1

নাজমুল হক নাহিদ, আত্রাই( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্রী আইরিন আক্তার তৃষা (১২)। চোখের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অর্থ ও চিকিৎসার অভাবে যে কোন সময় এই মেধাবী ছাত্রীর জীবনের প্রদীপ নিভে যেতে পারে। সে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। আমিনুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রী। তৃষার বাবা আমিনুল ইসলাম জানান, এক বছর যাবত তার বাম চোখের মনি ও শরীরের বিভিন্ন অংশ ফেটে দিনে ৫-৬ বার রক্ত ঝড়ছে। তিন মাস আগে দেশের বাহিরে অপারেশনের তারিখ নির্ধারন করা হলেও কেবলমাত্র অর্র্থের অভাবে অপারেশন করা সম্ভব হয়নি। গত ২০১২ সালের নভেম্বর মাসে তার এ নতুন ও বৈচিত্র রোগ ক্যান্সার ধরা পড়ে। পরবর্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগন টিম গঠন করে এ রোগ নির্ণয় করতে না পারায় তাদের পরামর্শক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শেষে চোখের ক্যান্সার রোগ ধরা পড়ে। তবে চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে এ রোগের চিকিৎসা নেই। এজন্য যত দ্রুত সম্ভব আমেরিকা অথবা ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। এতে খরচ হবে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। তৃষার বাবা পেশায় কাঠমিস্ত্রী হওয়ার কারনে চরম বিপাকে পড়েছেন তিনি। তার পক্ষে এত টাকা জোগাড় করে মেয়ের চিকিৎসা করানো সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট এই রমজান মাসে যাকাত, ফেতরাসহ সকল প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে তুষা মৃত্যুর প্রহর গুনছে। সাহায্য পাঠানোর ঠিকানা: আমিনুল ইসলাম (তৃষার বাবা), বিকাশ একাউন্ট নম্বর- ০১৭৬৭৫১৫১৯৪, ডাচবাংলা ব্যাংকের একাউন্ট নম্বর- ০১৭৬৭৫১৫১৯৪-২।

 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...