রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ভাগ্যের কি নির্মম পরিহাস! পরিবারের স্বচ্ছতা ফেরাতে বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন শাহজাদপুরের সাইদুল ইসলাম (২৬)। বুক ভরা স্বপ্ন নিয়ে ২০১৪ সালে মালয়েশিয়া পাড়ি জমান সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলা খুকনী নতুন পাড়া গ্রামের মোঃ আব্দুল আউয়ালের ছেলে সাইদুল ইসলাম। আশা ছিল বিদেশি মুদ্রায় কপাল ফিরবে পরিবারের। কিন্তু ভাগ্যের পরিহাসে আত্মীয় পরিবারহীন বিদেশের মাটিতে লাশ হয়ে ফিরলেন তিনি। এদিকর পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল সাইদুল। পরিবারের স্বচ্ছলতা ফেরাতেই মালায়েশিয়া তোজোটিয় ইম্পিয়ান বিলাস মনোফ কিয়ারায় কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি গ্যাসফোম করেন সাইদুল। এনজিওগ্রাম করার পর জানা যায় স্টোক হয়েছিল তার। আত্মীয় স্বজন না থাকায় সেখানে চিকিৎসা করানোরও কেউ ছিল না তার। মৃত্যুর আগে বাবা-মাকে ফোন করে বলেছিলেন টাকা পাঠাতে, জানিয়ে ছিলেন দেশে আসার আকুতি। ছেলের যন্ত্রনা কষ্ট সহ্য করতে না পেরে ৬০ হাজার টাকাও পাঠিয়ে ছিলেন পিতা। টাকা পেয়ে বিমানের টিকিট করেছিলেন দেশে ফেরার। ১৩ তারিখে ফ্লাইটও ছিল তার। কিন্তু ভাগ্য তার সহায় হয় নি। ৯ তারিখে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর লাশ কারখানা থেকে বের করে খোলা জায়গায় ফেলে রাখা হয়। এমনকি কারখানা থেকে অস্বীকার করা হয় তাদের ওখানে চাকরির কথা। এদিকে সাইদুলের লাশ শনিবার সকালে বাড়িতে আসার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। এমন টকবগে যুবকের বীনা চিকিৎসায় করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাইদুলে বাবা-মা কান্নায় ভেঙে পড়ে আহাজারি করে জানান, এভাবে বিদেশের মাটিতে বিনা চিকিৎসায় যেন কারো সন্তান হারাতে না হয়। মালয়েশিয়াতে আমাদের আত্মীয়-স্বজন থাকা সত্ত্বেও চাকরি হারানোর ভয়ে কেউ কাছে আসতে পারে নাই ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...