শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বার বার আন্দোলনের হুমকি দিয়ে ব্যর্থ হয়ে এখন নালিশ পাটি পরিনত হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।এ বছর না ঐ বছর বিএনপির আন্দোলন হবে কোন বছর। তিনি বলেন পাথরে নাম লিখলে সে নাম ক্ষয়ে যাবে হুদয়ে নাম লিখলে সে নাম রয়ে যাবে। বাংলার জনগণ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম হৃদয়ে লিখে রেখেছে। দেশে উন্নয়নের জোয়ার বইছে। এইযে কালো মানুষ কে ফর্সাকরে বড় বড় বিলবোর্ড বানানো হয়েছে এটাও ডিজিটাল বাংলাদেশের ফল। নেতাদের উদ্দেশ্য করে বলেন নেতা না বানিয়ে কর্মী তৈরি করেন। মাঝে মাঝে মনে হয় দেশটা নেতা উৎপাদনের কারখানায় পরিনত হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ কড্ডার মোড়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে পথ সভায় বক্তব্য প্রদান কালে তিনি এসকল কথা বলেন। তিনি আরো বলেন বিএনপি জ্বালাও পোড়াও মানুষ খুন করে যে নৈরাজ্য করেছে তার জবাব জনগণ ২০১৯ সালের ভোটের মাধ্যমে জবাব দিবে। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলেগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সদর আসনের সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়