নিজস্ব সংবাদদাতা:: মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকার যে কোন দুর্যোগে জনগনের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, বিএনপি-জামাত এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নেই। শুধু ঘরে বসে জনগনের কথা ভাবলে চলবেনা। আওয়ামীলীগ সরকার শুধু ঘরে বসে জনগনের কথা ভাবেনা । তারা সরাসরি মাঠে নেমে জনগণের পাশে থেকে কাজ করে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় সরকার এবং সরকারি দল আওয়ামীলীগ ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করছেন। আর তারা ঘরে বসে মায়া কান্না কাদছেন। গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী মাদ্রাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত গো- খামারীদের মাঝে গো-খাদ্য, ওষুধ ও ঘাসের কাটিং বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজড়িত গো-চারণ ভুমি যাতে রক্ষা পায় এবং শাহজাদপুরের গো-খামারীরা যাতে এই গোসম্পদ রক্ষা করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হবে। এর আগে তিনি শাহজাদপুরের বন্যা কবলিত গোচারণ ভুমি পরিদর্শন করেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক অজয় কুমার রায়, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান ভুঁইয়া, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান ব্যাপারী, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক মহির উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) আরিফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ, ডা. আব্দুল হাই প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
