রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পুরুষ শুন্য বাঘাবাড়ী গ্রাম

timthumbশাহজাদপুর প্রতিনিধিঃ বাঘাবাড়ীতে দুপক্ষের হামলা সংঘর্ষ চলাকালে পুলিশের এস,আই রেজাউল করিমকে মারপিটের ঘটনায় আজ বুধবার রূপবাটি ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সহ বাঘাবাড়ী পশ্চিম পাড়া গ্রামের ২শতাধিক ব্যক্তিকে আাসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত এসআই রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে সবাই গ্রাম ছেড়ে পাশ্ববর্তী বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ীতে আত্মগোপন করে থাকায় বাঘাবাড়ী পশ্চিমপাড়া গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে। অপরদিকে আবারও হামলার আশংকায় বাঘাবাড়ী দক্ষিণপাড় বাজার ও পূর্বপাড়া এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে। ভয়ে আজ অনেকে বাজারের দোকানপাঠ খোলেনি। বাজারে লোক সমাগম কমে যাওয়ায় সেখানে শুনশান অবস্থা বিরাজ করছে। গত মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তার, বাঘাবাড়ী হইস্কুলের শিক্ষক নিয়োগ ও মোবাইল কেড়ে ঘটনাকে কেন্দ্র করে রূপবাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ গ্রুপের সাথে একই ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল সিকদার গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। ১ ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলাকালে ১০ দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড সটগানের ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া এ হামলা সংঘর্ষে শাহজাদপুর থানার এসআই রেজাউল করিমসহ ৩০ ব্যক্তি আহত হয়। পুলিশ এ্যাসাল্টের ঘটনায় ২শতাধিক ব্যক্তিকে আাসামী করে থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’